জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি
২৯ মে ২০১৬, ১৯:৪৪আপডেট : ২৯ মে ২০১৬, ১৯:৫০

বাজেট ২০১৬-১৭ জামালপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট  পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ১১৪ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট রাজস্ব আয় ৮ কোটি ২৫ লক্ষ ৬১ হাজার ৬২ টাকা এবং রাজস্ব ব্যয় ৭ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ৬৮০ টাকা দেখানো হয়েছে।
মেয়র বলেন, এবারের বাজেটে নতুন করে কোনও কর আরোপ করা হয়নি। বাজেট ঘোষণার পর  জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো.আনোয়ার হোসেন মিন্টু, হিসাবরক্ষক মো.আসাদুজ্জামান আসাদ, পৌর ওয়ার্ড কমিশনার রাজিব সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো.মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম, মহিলা কমিশনার দিবা ফারহানা রানী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান প্রমুখ।

আরও পড়ুন: ঝিনাইদহে আগুন লেগে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক