শেরপুর জেলা সেক্টর কমান্ডার’স ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি

শেরপুর প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ২১:৩৮আপডেট : ১৭ জুন ২০১৬, ২১:৪৩

হুমকি শেরপুর জেলা সেক্টর কমান্ডার’স ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট ফকির আখতারুজ্জামানকে মুঠোফোনে মেজর জিয়াউল হক পরিচয় দিয়ে আর্থিক সহায়তা চেয়ে তা না পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ফকির আখতারুজ্জামান জানান, শুক্রবার দুপুরে বেসরকারি মুঠোফোন কোম্পানি এয়ারটেল নাম্বার থেকে নিজেকে  মেজর জিয়াউল হক পরিচয় দিয়ে বলেন আমি বিদেশে ছিলাম, পত্র পত্রিকায় আমার নাম দেখে থাকবেন। আপনার কাছে একটি আর্মস টিম যাওয়ার কথা ছিল কিন্তু আমি পাঠাইনি। আমি কথা বলছি, আপনাকে আর্থিক সহায়তা করতে হবে। না করলে আপনার বিপদ আছে।
ফকির আখতারুজ্জামান মনে করেন, সারাদেশে হত্যা, গুম হচ্ছে তার কোন কুল কিনারা পাওয়া যাচ্ছে না, বিচার হচ্ছেনা। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির পক্ষে কাজ করা এবং বিবিসিসহ বিভিন্ন মিডিয়ায় বক্তব্য প্রদান, স্থানীয় যুদ্ধাপরাধীদের বিষয়ে বক্তব্য এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কনভেনার হওয়ায় তার মতাদর্শের বিপক্ষের লোকজন বা কওমি মাদ্রাসার বিষয়ে  নিজস্ব মতামত থাকায় এর বিরুদ্ধে যারা রয়েছে তারাই হিংসা পোষণ করে প্রাণনাশের হুমকি দিতে পারে। 

এ ঘটনায় তিনি শঙ্কা বোধ করছেন বলে জানান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ফকির আখতারুজ্জামান মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ জানানোর পর ওই নাম্বারটি ট্রেকিং এর জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। 

 /এইচকে/

আরও পড়ুন: জঙ্গিবাদ ও আত্মঘাতী হামলা হারাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম