পুলিশের হেফাজতে কিশোরের মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ১১:২৪আপডেট : ২৫ জুন ২০১৬, ১১:২৫

ময়মনসিংহ

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম প্রান্ত চন্দ্র দে (১৭)। তবে পুলিশ একথা অস্বীকার করেছে।

প্রান্তর বাড়ি ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড়ে। তার বাবার নাম রবীন্দ্র চন্দ্র দে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কোতোয়ালি পুলিশের দাবি, প্রান্ত মাদকসেবী। শুক্রবার বিকালে ১৫টি ইয়াবাসহ ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানায়, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল  সরকার আটক করে প্রান্তকে।

শুক্রবার সন্ধ্যায় থানার হাজতে থাকা অবস্থায় প্রান্ত বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আগে থেকেই হৃদরোগ ছিল প্রান্তর। বিষয়টি নাকি প্রান্তর পরিবার তাকে জানিয়েছে বলে দাবি করেন ওসি।

এ ব্যাপারে প্রান্তের বড় ভাই মিঠু চন্দ্র বলেন, কোনও দিন তার ছোট ভাইকে মাদক সেবন করতে দেখেননি।

এসআই উজ্জল সরকার এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: 'রাজশাহী থেকে ঢাকা আসা যাবে ৪ ঘণ্টায়, বাঁচবে দুই ঘণ্টা'

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের