নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে

'রাজশাহী থেকে ঢাকা আসা যাবে ৪ ঘণ্টায়, বাঁচবে দুই ঘণ্টা'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ০৮:৫৫আপডেট : ২৫ জুন ২০১৬, ১২:২৮

বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) শনিবার (২৫ জুন) থেকে ঢাকা ও রাজশাহীর মধ্যে নতুন একটি আরামদায়ক ও দ্রুতগতির আন্তঃনগর ট্রেন চালু করছে।  এই ট্রেনে করে ঢাকায় আসতে চার ঘণ্টা সময় লাগবে এবং দুই ঘণ্টা সময় বেঁচে যাবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। 

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লাল-সবুজ রং-এর এই ট্রেনটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই ট্রেনটি ঈদের যাত্রীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, তাপানুকূল বগিসহ এই ট্রেনে ১৩টি বগি থাকবে। এই ট্রেনে দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ এবং দুইটি স্লিপিং কেবিন থাকবে। রাজশাহী থেকে ঢাকা যেতে এই ট্রেনের সর্বোচ্চ চার ঘন্টা সময় লাগবে। অর্থাৎ এক্ষেত্রে ২ ঘন্টা সময় সাশ্রয় হবে। আর প্রতি ট্রিপে এই ট্রেন তিন হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে আন্তঃনগর সিল্কসিটি, ধুমকেতু ও পদ্মা ট্রেন চলাচল করে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

মৌলভীবাজারে অবাধে চলছে পাহাড়-টিলা কাটা
দোয়েল ‘ল্যাপটপ’ ডানা ঝাপটাতে ঝাপটাতেই শেষ!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম