৯২০ টাকায় এক মণ ধান শুধু শেখ হাসিনাই দিতে পারেন: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ২০:১৫আপডেট : ২৫ জুন ২০১৬, ২০:১৮

৯২০ টাকায় এক মণ ধান কেবল শেখ হাসিনা দিতে পারেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শনিবার সকালে শেরপুরের নকলার গণপদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভিজিএফ-এর চাল ও ঈদের উপহারসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

নকলার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দেশে খাদ্য উৎপাদন বেড়েছে বলেই শেখ হাসিনা ২০ কেজি করে চাল দিচ্ছেন গরীব দুস্থদের মাঝে। আপনারা ভালো ধান উৎপাদন করেন বলেই আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ধান রফতানি করার সুযোগ পেয়েছি, যা অন্য কেউ পায়নি।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে দেওয়া ৫৫২টি থ্রি পিস ও শাড়িসহ ১০ হাজার ৮০০ দুঃস্থকে ২০ কেজি করে ভিজিএফ-এর চাল, শাড়ি , ট্রাউজার, টিশার্ট, শার্ট বিতরণ করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম উপজেলা চেয়ারম্যান মাহাবুবুর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/এইচকে/

আরও পড়ুন: সবার সঙ্গে মধুর সম্পর্ক ছিল মিতু ভাবির

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম