‘জঙ্গি তৎপরতা সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না’

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৬, ১৩:৫৮আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৩:৫৯

কোনও জঙ্গি তৎপরতাই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। শুক্রবার সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শোলাকিয়ায় ঘটনাস্থল পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রতিমন্ত্রী বলেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। এ ব্যাপারে সরকার দৃঢ় ও ঐক্যবদ্ধ। আমাদের দেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি।

এসময় তিনি জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সাধারণ জনগণকে রক্ষায় জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরির কথাও বলেন।

এরপর প্রতিমন্ত্রী নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তার সঙ্গে কিশোরগঞ্জের স্থানীয় তিন সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক, আফজাল হোসেন ও অ্যাডভোকেট সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন। স্থানীয় এমপিরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে নিহত ঝর্ণা রানীর পরিবারকে এক লাখ টাকার সহায়তা প্রদান করেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রানি ভৌমিক। নিহত অপরজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: শোলাকিয়ার হামলায় যে ১৩ জন আহত

/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের