ময়মনসিংহে উপ-নির্বাচনে আ.লীগের নাজিম ও জুয়েলের জয়

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ০৩:৩৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ০৩:৩৬

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা নির্বাচনি ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিম ও জুয়েল তিনি জানান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।

এর আগে, সোমবার দুপুরে এ আসনে জালভোট ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান ভোট বর্জন করেন।

এদিকে, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আরেং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন একলাখ ৭০ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন পেয়েছেন ১৪ হাজার ৩৩৮ ভোট। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলালুজ্জামান এ তথ্য জানান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম