জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক অনিল কুমার রায়েকে সপরিবারে হত্যা ও উপজেলা পরিষদ ভবনসহ আরও ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। ১৮ জুলাই (সোমবার) বিকালে ওই চিঠি পাওয়ার পর আওয়ামী লীগ নেতা বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে রাত ১১টায় চিঠিটি নকলা থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে নকলা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ।
এ ব্যপারে নকলা উপজেলার সহ-দফতর সম্পাদক অনিল কুমার রায় সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে কে বা কারা আমার বাসায় দরজার নীচ দিয়ে আরবি ও বাংলায় লেখা একটি চিঠিটি দিয়ে গেছে। চিঠিতে ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দেওয়া হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার এর সত্যতা স্বীকার করে বলেন, চিঠিটি পেয়ে আমরা সাধারণ ডায়েরি হিসেবে গণ্য করে তদন্ত শুরু করেছি।
/জেবি/
আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জ ক্লাবকে উড়ো চিঠিতে হুমকি








