জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

জামালপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ১৭:৪৯আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৭:৫২

একাধারে কয়েকদিনের অবিরাম বর্ষণ হওয়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পুরাতন ব্র‏হ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।এতে জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

রবিবার দুপুরে জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২৪ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি যথাক্রমে উপজেলার পরিষদ চত্বরসহ বাহাদুরাবাদ, চুকাইবাড়ি, চিকাজানি ও চরআমখাওয়া ইউনিয়ন, ইসলামপুর উপজেলার ৮টি যথাক্রমে কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর ও পৌরসভার আংশিক, মেলান্দহ উপজেলার ২টি যথাক্রমে মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়ন, মাদারগঞ্জ উপজেলার ২টি যথাক্রমে বালিজুড়ি ও জোড়খালী ইউনিয়ন এবং সরিষাবাড়ি উপজেলার ২টি যথাক্রমে পিংনা ও আওনা ইউনিয়ন এই সর্বমোট ১৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ ও হাজার হাজার গবাদি পশু পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত প্রতিটি গ্রামে খাবার ও বিশুদ্ধ পানি পানির সঙ্কট দেখা দিয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

এদিকে গত শনিবার বিকালে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যা দুর্গত প্রায় দু’শ পরিবারের জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান ও অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের উপস্থিতিতে শুকনো খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: আসামি জাহিদুল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায়
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম