জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

জামালপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৬, ২০:৫৩আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২০:৫৪

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। বুধবার বিকাল ৩টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ায় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৫টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি এই ৫টি উপজেলার ২৫টির বেশি ইউনিয়নে দেড় লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

বন্যার পানি উঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। কয়েকদিনের বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত এলাকায় খাবার ও পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। দেখা দিয়েছে গো-খাদ্যের সঙ্কট। কাজ না থাকায় নিম্ন আয়ের দিনমজুররা পড়েছে চরম দুর্ভোগে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৮৩ মেট্রিক টন চাল ও ১ হাজার ৬৬৭ প্যাকেট শুকনো খাবার এবং নগদ ১ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে জানিয়েছে দুর্গতরা।

/জেবি/

আরও পড়তে পারেন : আলমডাঙ্গার ১৫ টি ফকিরের আস্তানা গোয়েন্দা নজরদারিতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম