শেরপুরে বিল্লাল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

শেরপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ০১:০৩আপডেট : ০২ আগস্ট ২০১৬, ০১:০৩

শেরপুর শেরপুরের ঝিনাইগাতীর স্কুলছাত্র বিল্লাল হোসেন (১৪) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কোনাগাঁও এলাকার আবু জাফর, তার তিন ছেলে আল আমিন, মনিরুজ্জামান ও দুদু মিয়া। এদের সবাই পলাতক রয়েছে। এছাড়া আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন পাঁচজন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩ মে সাজাপ্রাপ্ত আসামিরা প্রতিবেশী নূর ইসলামের স্কুলপড়ুয়া ছেলে বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ৮ মে বিল্লালের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা ১০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। বিচার চলাকালে এক আসামির মৃত্যু হয়।
আরও পড়ুন: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: লাভ ক্ষতির হিসাব
/এআরএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম