‘পানির কারণে হাতিটিকে চেতনানাশক দিয়ে উদ্ধার করা যাচ্ছে না’ বলে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, ভারতীয় বিশেষজ্ঞ দলের প্রধান আসাম রাজ্যের সাবেক প্রধান বনসংরক্ষক ডক্টর রিতেশ ভট্টাচার্য।
বৃহস্পতিবার থেকে হাতিটি সরিষাবাড়ি উপজেলার ইজারাপাড়া,ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার দুপুরে মাদারগঞ্জের ঝাড়কাটা নদী পেরিয়ে দুধিয়াগাছা চরাঞ্চলে অবস্থান করছে।
ডক্টর রিতেশ ভট্টাচার্য জানান, সার্কাস দলের অন্য একটি পোষা হাতি আনা হয়েছে। ওই হাতিকে দিয়ে বন্য হাতিটিকে তাড়িয়ে ডাঙ্গায় তোলার চেষ্টা চলমান।
বানের পানিতে ভারত থেকে ভেসে আসা দলছুট হাতিটি এখনও উদ্ধার সম্ভব হয়নি। ভারত ও বাংলাদেশের যৌথ বিশেষজ্ঞ দল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলে দুই দিন যাবৎ হাতিটিকে অনুসরণ করছে।
/এইচকে/
আরও পড়ুন: সপ্তম বিয়ে করতে এসে আটক প্রতারক








