পানি কমার সঙ্গে সঙ্গে জামালপুরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিত হতে শুরু করেছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে জামালপুর-সরিষাবাড়ি-বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেল লাইনে পানি উঠায় গত ৩০ জুলাই এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জামালপুর জংসন স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টায় ৩৭ মিনিটে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার বেসরকারি সংস্থা ‘আশা’র পক্ষ থেকে ১৭০০ প্যাকেট শুকনো খাবার, স্যালাইন ও দিয়াশলাই জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে হস্তান্তর করা হয়। এসময় ‘আশা’র জোনাল ম্যানেজার একেএম তারেক, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
/জেবি/
আরও পড়তে পারেন: বিএনপি জাতীয় ঐক্যের নামে প্রতারণা করছে: তোফায়েল আহমেদ








