মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে আব্দুস সালাম মুন্সি ও সুরত আলী ফকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার এস.আই মুশফিক।
একই সময় ময়মনসিংহ সদর উপজেলা থেকে আব্দুর রহিম মাস্টার ও জামাল উদ্দিনকেও পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক ট্রাইবুন্যাল থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
/এইচকে/
আরও পড়ুন: জঙ্গিবাদবিরোধী র্যালি: বাঙালি জাতির জয় অবশ্যম্ভাবী








