সরকারি গাছ কাটায় সরিষাবাড়ির ইউপি চেয়ারম্যান কারাগারে

জামালপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ০৩:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০৩:৩৬

কারাগার সরকারি গাছ কাটার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খন্দকার মোতাহের হোসেন জয়কে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, পিংনা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহের হোসেন জয় গত ১৩ জুলাই পিংনা ইউনিয়নের ফুলদহপাড়া এলাকার রাস্তার দুই পাশ থেকে সরকারি ৯টি মেহগনি গাছ কেটে নিয়ে যান।
এ ঘটনায় গোপালপুর এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে গত ২ আগস্ট জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার আদালতে হাজির হয়ে মোতাহের হোসেন জয় জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক