চার দফায় দেওয়া চেতনানাশকে হাতি নিয়ন্ত্রণে, ক্রেনের জন্য অপেক্ষা

জামালপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ১৪:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:৪৯

হাতি (ফাইল ফটো) চার দফায় চেতনানাশক দিয়ে নিয়ন্ত্রণে এনে সরিষাবাড়ী থানার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে বেঁধে রাখা হয়েছে হাতিটিকে। এর আগে ভোর চারটায় শেকল ছিড়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে গিয়েছিল বলে স্থানীয়রা জানায়।
সোমবার ক্রেন এলে হাতিটিকে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হতে পারে।  বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার বন কর্মকর্তা খলিলুর রহমান।
হাতির রক্ষণাবেক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে এসেছেন চারজন মাহুত। চিকিৎসার জন্যে এসেছেন কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কের একজন ভেটেরেনারি সার্জন।
ভেটেরেনারি সার্জন মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হাতিটিকে সকাল ১০টা, সাড়ে ১০টা. ১১টা ও ১২টায় চেতনানাশক ওষুধ দিয়ে নিন্ত্রয়নে আনা হয়। জ্ঞান হারানোর পর সাগে ১২টার দিকে আবার দেওয়া হয় চেতনা ফিরে আসার ওষুধ। একইসঙ্গে চলছে অ্যান্টিবায়োটিক।

চারবার চেতনানাশক দেওয়ায় হাতির কোনও ক্ষতি হবে কিনা, এমন প্রশ্নের জবাবে সার্জন জানান, মাত্রা অনুযায়ী ওষুধ প্রয়োগ করায় কোনো ক্ষতির আশঙ্কা নাই। তিনি আরও জানান, দিনের পর দিন জলো এলাকায় থাকার পরও লক্ষণীয় কোনো শারীরিক অসুস্থতা এর দেহে দেখা দেয়নি।

উল্লেখ্য, গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে। প্রায় দেড়মাস যাবত এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে গত ৪ আগস্ট ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্ত কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। পরে ৮ আগস্ট তারা দেশে ফিরে যান। পরে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাঙ্কুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে অচেতন করা হয় হাতিটিকে। এ সময় হাতিটি পানিতে পড়ে যায়। এরপর পাঁচ টনের বেশি ওজনের হাতিটিকে জলাশয় থেকে টেনে তোলে কয়েকশ মানুষ।

/এইচকে/

পড়ুন: বঙ্গবাহাদুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক