লালনের গানে প্রভাবিত হয়ে খুনির আত্মসমর্পন!

নেত্রকোনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৬, ১৯:১০আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৯:১৬

দুর্গাপুরে হত্যা মামলার আসামি রনি, আত্মসমর্পনের পর

নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন হত্যা মামলার এক  আসামি। নাম মো. রনি মুন্না (৩২)। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুর্গাপুর থানায় এসে তিনি আত্মসমর্পণ করা এ তরুণের দাবি, লালনের গান শুনে প্রভাবিত হয়ে সে আত্মসমর্পণ করেছে। পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রনি নুরুল আমিন নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ছিল বলে জানা যায়। তার আত্মসমর্পণে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. হুমায়ুন কবীর।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও আত্মসমর্পণকারী জানায়, চলতি বছরের ১ এপ্রিল দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজারে বিচিত্রা গেস্ট হাউাজ থেকে এক বালু ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নুর আলম ওরফে নুরুল আমীন (৩০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। নুরুল আমীন দুর্গাপুরে থেকে বালুর ব্যবসা করতেন।

হত্যার ঘটনায় পুলিশ ওই দিন হোটেল সহকারী সুজন দাস ও হোটেলের সামনে পানের দোকানদার মন্তোষ দেবনাথ নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। খুনের পর দিন নিহতের ভাই মো. সেলিম উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. হুমায়ুন কবীর বলেন, খুনের আগেও মাজারে মাজারে ঘুরে বেড়াত রনি। তাকে খুঁজতে আমরা বাংলাদেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরেছি। লালনের মাজোরে গিয়ে হঠাৎ তার মনে পরিবর্তন দেখা দেওয়ায় নিজেই খুনের দায় স্বীকার করে এসে আত্মসর্মপন করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম