ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে অবরোধ চলছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৬, ১৫:১৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:১৬

ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে অবরোধ চলছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে উপজেলায় দ্বিতীয় দিনের মতো অবরোধ চলছে।  আগামীকাল রবিবার পর্যন্ত এ অবরোধ চলবে।

শনিবার সকাল ৬টা থেকে উপজেলার কমপক্ষে ২০টি স্পটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু করে দেওখোলা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। তারা দূরপাল্লার যানবাহনসহ ভ্যান, রিকশা পর্যন্ত চলতে দেয়নি। উপজেলা সদরের ভালুকজান ব্রিজের দুপাশ বন্ধ করে দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখে। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। কলেজের মূল ফটকের সামনে সড়কে বসে শিক্ষিকারা অবস্থান নেন। অবরোধে পৌর সদরের প্রায় সব দোকানপাঠ বন্ধ রয়েছে।

তবে  অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান ও খাবার হোটেল অবরোধের আওতা মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক নেতা এসএম আবুল হাশেম।

এদিকে, উপেজলার আন্ধারিয়াপাড়ায় তিন দিনব্যাপী ইজতেমা আজ  সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। অবরোধ চলাকালে ব্যাপক ভোগান্তিতে পড়েন ইজতেমা ফেরত মুসল্লিসহ অনার্স পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, ১৯৭২ সালে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজটি স্থাপিত হয়। এ কলেজটি বাদ দিয়ে নতুন এমপিও বিহীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়কে জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করা হয়। ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে ১৭৫ জন শিক্ষক কর্মচারী ও ৫ হাজার শিক্ষার্থী গত ১৬ অক্টোবর থেকে আন্দোলন শুরু করে। তারা বিক্ষোভ, মিছিল, হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক