মুক্তাগাছায় ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:১৭

ময়মনসিংহ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা সদরের বড়হিস্যা বাজার কলোনির বাসা থেকে ছাত্রদলের সাবেক নেতা রদীপ সাহার (৩৫) লাশ ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, জামালপুরে বসবাস করা রদীপ ৪ দিন আগে তার বাবা মৃত রমেন্দ্র চন্দ্র সাহার বাড়িতে আসেন। শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে লাশের দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে রদীপের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি ৩/৪ দিন ধরে ঘরে ঝুলন্ত অবস্থায় ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম