ময়মনসিংহকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে: রওশন এরশাদ

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ২০:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২০:০৮

ময়মনসিংহকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা হবে: রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘আয়কর ঠিক মতো দিলে দেশের রাজস্ব খাতে উন্নয়ন হবে। দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে তর তর করে উপরে উঠে যাবে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে। রাজস্ব খাতে অর্থ না থাকলে পদ্মাসেতু কী করে হবে? সার্জ চার্জের টাকা দিয়ে যমুনা সেতু হয়েছিল। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ আমাদের সরকারের সময়ে করেছিলাম। আমি চেষ্টা করবো বিভাগীয় শহর ময়মনসিংহকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে।’

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর অঞ্চল ময়মনসিংহের আয়োজনে সম্মাননা ও সনদপত্র প্রদান এবং আয়কর সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে রওশন এরশাদ এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, ‘চরাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের নতুন বিভাগীয় সদর দফতরের জন্য ফসলের জমি নিতে বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। প্রয়োজনে বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। কারো যাতে ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে না হয় সেদিকে সবার আগে দৃষ্টি দিতে হবে।’

এ সময় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন মুক্তি এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব অ্যাড. সাদিক হোসেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের