ভর্তি পরীক্ষায় গত বছরের হুবহু প্রশ্ন: তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৯ নভেম্বর ২০১৬, ১৫:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গত বছরের ৪৯টি প্রশ্ন হুবহু মিলে যাওয়ায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ট্রেজারার প্রফেসর ড. এএমএম শামসুর রহমানকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার আমিনুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনব, প্রক্টর ড. জাহিদুল কবীর, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহনুমা ফেরদৌস, উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান ও আইন কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সেট কোড-২ এর ইংরেজি ৪৯টি প্রশ্ন গত বছরের একই ইউনিটের প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। এ বিষয়ে ওই দিনই অনলাইন নিউজপেপার ‘বাংলা ট্রিবিউন’ এ ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত বছরের হুবহু প্রশ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়।

আরও পড়ুন:
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গত বছরের হুবহু প্রশ্ন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম