কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর: প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৪

গ্রেফতার রাফি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাস ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি ইসরাক রাফিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে তাকে গ্রেফতারের পর আদালতে নেওয়া হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠান। এদিকে, রাফির গ্রেফতারের খবরে আনন্দ প্রকাশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, শহরের ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের বাউন্ডারি রোড এলাকা থেকে ইসরাক রাফিকে আটক  করে। জিজ্ঞাসাবাদ শেষে রাফিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

তিনি আরও জানান, ইসরাক রাফি গৌরীপুরের তাতরাকান্দা গ্রামের ইমদাদ হোসেন তালুকদারের ছেলে। সে শহরের কোনও একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে লেখাপড়া করছে। লেখাপড়ার সূত্রে শহরের নওমহলে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।

আন্দোলনরত শিক্ষার্থী সবুজ খান বলেন, ‘আন্দোলনের মুখে বাস ভাঙচুরের মূলহোতা রাফি গ্রেফতার হয়েছে। এতে আমরা খুশি। রাফিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বাকি আসামিদের নাম ঠিকানা জানা যাবে এবং তাদেরকে পুলিশ সহজেই গ্রেফতার করতে পারবে। আমরা শিক্ষার্থীরা এ ঘটনার সঠিক বিচার চাই।’

বৃহস্পবিার (৮ ডিসেম্বর) তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহ শহরের নতুন বাজার বাউন্ডারি রোড এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ভাঙচুর করে শহরের নওমহল এলাকার রাফি ও তার সহযোগীরা। এ সময় বাস চালক জহিরুল, কর্মচারী, শিক্ষার্থী তনুশ্রী, মিথিলা ও খুকুমনি আহত হন।

আরও পড়ুন:
শিক্ষার্থীদের বাস ভাঙচুর: প্রধান আসামির গ্রেফতার দাবিতে বিক্ষোভ

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী