মুক্তিযোদ্ধা হত্যা মামলায় জাপার সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে পরোয়ানা

ময়মনসিংহ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ২০:৩৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২০:৩৪

ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল  আসাদ এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ত্রিশালের কানিহারি আহাম্মদাবাদ কলেজ মাঠে ১৯৭৪ সালের ২৭ নভেম্বর আসামিরা মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদকে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার ৪২ বছর আব্দুল মাজেদের ছেলে লোকমান হেকিম বাদী হয়ে চলতি বছরের ৮ মার্চ জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মাওলানা মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খাঁ, নাজিমুদ্দিন মেম্বার, মুকুল মাস্টার, আব্দুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা ব্যাপারী, দুদু ব্যাপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী। 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম