আন্দোলনে আবারও ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষকরা

ময়মনসিংহ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯

আন্দোলনে আবারও ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের শিক্ষকরা ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে কলেকটির শিক্ষকরা। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এসএম আবুল হাশেম। সংবাদ সম্মেলনে অভিযোগ করে হয়, আন্দোলন কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জে কলেজ অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হওয়ার পর আন্দোলন যখন তুঙ্গে তখন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ জেলা আওয়ামী লীদের নেতাদের আশ্বাসে আন্দোলন কর্মসূচি এক মাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু এক মাসেও কলেজ গভনিং বডি ভেঙে দেওয়াসহ কলেজ সরকারিকরণের ঘোষণা না আসায় আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হলেন তারা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, নতুন বছরের ১ জানুয়ারি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, ৪ জানুয়ারি মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল, ৭ জানুয়ারি কলেজ অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলীর স্মরণে শোকসভা, ৯ জানুয়ারি বিক্ষোভ মিছিল, ১১ জানুয়ারি বিক্ষোভ মিছিল, ১৪ জানুয়ারি সারাদিন ব্যাপী উপজেলা সদরের স্মৃতিসৌধের সামনে চিত্র প্রদর্শনী ও ১৫ জানুয়ারি কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করা। সম্মেলনে ১৫ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ সময় কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, রহুল আমিন, ইউনুস আলী ও আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম