নেত্রকোনায় মূর্তিসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক

নেত্রকোনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৩

নেত্রকোনায় মূর্তিসহ প্রতারক চক্রের ৫ সদস্য আটক নেত্রকোনায় স্বর্ণের মূর্তি বলে পিতলের মূর্তি বিক্রি করা প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি পিতলের মূর্তি উদ্ধার করা হয। শনিবার সকালে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের গিয়াস উদ্দিন (৫০), নেত্রকোনা সদরের নারায়ণপুর গ্রামের সোহরাব মিয়া (৩০), বাংলা ইউনিয়নের সাইফুল ইসলাম (৩৫), পূর্বধলা উপজেলার জাফুনিয়া গ্রামের মো.তাহের (৩৯) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বড়ইকান্দি এলাকার কাশেম(৩৫)।
নেত্রকোনা ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পরিদর্শক নাজমূল হাসানের নেতৃত্বে একটি দল নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে। এসময় আটকদের কাছ থেকে তিনটি পিতলের মূর্তি ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।
নেত্রকোনা ডিবি পুলিশের পরির্দশক নাজমূল হাসান জানান, প্রতারক চক্রটি পিতলের মূর্তি গুলোকে স্বর্ণের মূর্তি বলে বিক্রির জন্য পরিকল্পনা করছিল। এ সংবাদ শুনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম