জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি মোস্তফার বাবা-মা ও দুই ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ০৯:৫২আপডেট : ০৮ মার্চ ২০১৭, ০৯:৫৬

জঙ্গি মোস্তফার বাবা ও দুই ভাই পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি মোস্তফা কামালের বাবা-মা ও বড় দুই ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা পুলিশি নজরদারিতে থাকবে।

সোমবার টঙ্গী এলাকায় হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নানতে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় হাতে নাতে আটক  হয় ময়মনসিংহের তারাকান্দার পূর্ব পাগুলী গ্রামের মোফাজ্জলের মাদরাসা পড়ুয়া ছেলে মোস্তফা কামাল। এরপরই তার গ্রামের বাড়ি থেকে  বাবা মোফাজ্জল, মা আছিয়া খাতুন, ভাই আব্দুল মোতালেব ও ছোট ভাই শরীফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। 

মোস্তফার বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘জঙ্গির পিতার পরিচয় দেওয়াটা অপমানজনক। এ রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো।’

মা আছিয়া খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘এমন ছেলেকে পেটে ধরেছি, যার জন্য পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে।’

প্রসঙ্গত, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড মামলার হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে সোমবার (৬ মার্চ) ঢাকার আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে তাদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর কলেজ গেট এলাকায় সন্ধ্যা ৬টার দিকে প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ সময় টঙ্গী ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মোস্তফাকে ব্যাগভর্তি ককটেল এবং নগদ সাড়ে সাত হাজার টাকাসহ আটক করেন তারা।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলা: জঙ্গি মোস্তফার বাবা-মা ও দুই ভাই আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম