খেলা নিয়ে ঝগড়া: সহপাঠীর ব্যাটের আঘাতে এক কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৯:০৯আপডেট : ১৬ মার্চ ২০১৭, ২০:৩৬

  খেলা নিয়ে ঝগড়া: সহপাঠীর ব্যাটের আঘাতে এক কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া করে দীন মোহম্মদ নামে (১৪) এক কিশোর ব্যাট দিয়ে আঘাত করলে বিল্লাল (১৪) নামে আরেক কিশোরের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে করিমগঞ্জ পৌরসভার খুদিরজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল কলাতুলি গ্রামের খোকন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে খুদিরজঙ্গল এলাকার একটি মাঠে তারা ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে দুই কিশোরের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে খুদিরজঙ্গল গ্রামের খেলু মিয়ার ছেলে দীন মোহাম্মদ তার সহপাঠী বিল্লালের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি)পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে যান।

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম