বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ১৫:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৫:৪৪

বোমা মেরে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না: মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বোমা মেরে মানুষ হত্যা করে দেশ ও সমাজ পরিবর্তন করা যাবে না। তাই যদি হতো, তাহলে দেশে এতোদিনে অনেক কিছুই পরিবর্তন হতো।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইউনিয়নের ক্রীড়া সামগ্রী বিতরণকালে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন ।

মতিয়া চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি আস্তানাগুলোতে প্রথমে গিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেন। আমাদের প্রধানমন্ত্রী বুধবার ফরিদপুরেও বলেছেন, তারা (জঙ্গিরা) যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে।’

কৃষিমন্ত্রী বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের শাস্তির দাবি করে বলেন, ‘বিশ্ব ব্যাংক বলেছিল পদ্মসেতুতে দুর্নীতি হচ্ছে। কিন্তু তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। ব্যাংকের যেসব কর্মকর্তারা পদ্মাসেতুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলোছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হকসহ অন্যান্য নেতাকর্মীরা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম