নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি: সিইসি

জামালপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ২০:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২০:২০

নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি: সিইসি

সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,‘‌এরইমধ্যে নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি। আশা করি আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নিবে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।’ শনিবার দুপুরে জামালপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সিইসি কে এম নূরুল হুদা এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘সর্বশেষ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচনে সবার যেমন সহযোগিতা পেয়েছি, তা অব্যাহত থাকলে যে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।’

অনুষ্ঠানে সিইসি বলেন,‘বর্তমান নির্বাচন কমিশনের উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষের সেই প্রত্যাশার বিষয়টি মাথায় নিয়ে সবাইকে কাজ করতে হবে। এজন্য নির্বাচনের স্টেক হোল্ডার সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।’

এর আগে সিইসি কে এম নূরুল হুদা জেলা নির্বাচন অফিসের নবনির্মিত জামালপুর জেলা সার্ভার স্টেশনের ফলক উন্মোচন করেন। পরে রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তি ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় করেন। জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: ভারত-বাংলাদেশের মধ্যে ডুয়েলগেজে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম