ভারত-বাংলাদেশের মধ্যে ডুয়েলগেজে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৯:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:২৯

ভারত-বাংলাদেশের মধ্যে ডুয়েলগেজে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ-ভারতের মধ্যে ডুয়েলগেজ রেলপথে পণ্য পরিবহণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এবং ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর ১টার দিকে দিল্লীতে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পণ্যবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়।

পরে দুপুর ১টা ৫০ মিনিটে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ৪২টি তেলের ওয়াগনে ইন্ডিয়ান ‘হাই স্পিড’ ডিজেল (জ্বালানি) নিয়ে একটি ট্রেন বাংলাদেশে ঢুকে। ভারতের পশ্চিমবঙ্গের নিমানগর তেল রিফাইনারি ডিপো থেকে এই ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপো পর্যন্ত আসে। এই ট্রেনে ২ হাজার ২শ’ মেট্রিক টন জ্বালানি ছিল। ট্রেনটি বিরল রেলওয়ে স্টেশনে গিয়ে যাত্রা বিরতি দেয়, এসময় মালামালগুলো পরীক্ষা করেন ভ্যাট বিভাগের কর্মকর্তারা।

এর আগে সকাল ৮টার দিকে জ্বালানি বোঝাই ওয়াগনগুলো নিয়ে আসতে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন ভারতে যায়। পরে সব ধরনের কার্যক্রম শেষে দুপুরে ট্রেনটি বাংলাদেশে ঢুকে। এখন থেকে এই রেলপথে জ্বালানি ও পাথরসহ সব ধরনের পণ্য পরিবহন করা হবে। এর ফলে দ্রুত পণ্য পরিবহণের সঙ্গে সঙ্গে খরচও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৮ মার্চ পরীক্ষামূলকভাবে ভারত থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৭২ মেট্রিক টন পাথর নিয়ে একটি ট্রেন বাংলাদেশে আসে।

বিরল রেলপথ দিয়ে ব্রিটিশ আমলে অবিভক্ত ভারত এবং স্বাধীনতা পর ২০০৪ সাল পর্যন্ত মিটারগেজ রেলপথে নেপাল,ভারত, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সীমিত সংখ্যক পণ্যবাহী ট্রেন চলাচল করতো।  ২০০৬ সালে ভারত রাধিকাপুর পযর্ন্ত ব্রোড গেজ রেলপথ স্থাপন করায় ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ভারতের পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুরের রাধিকাপুরের সঙ্গে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনকে (স্টেশন) এরইমধ্যে ডুয়েল গেজে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমদানি-রফতানি বৃদ্ধির উদ্দেশে বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ সরকার ২০০২ সালে বিরলসহ ১৩টি শুল্ক স্টেশনকে স্থল বন্দরে রুপান্তর করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: খুলনা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস-২ এর উদ্বোধন

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান