খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় মানববন্ধন
১২ এপ্রিল ২০১৭, ১৩:৩৬আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৩:৩৬

খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খালিয়াজুরীর সচেতন ছাত্র সমাজ ও সর্বস্তরের জনসাধারণ। বুধবার সকালে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ধনু নদীর উৎস থেকে মেঘনার মোহনা পর্যন্ত বেরিবাধেঁর স্থায়ী সমাধান, বেরিবাঁধ নির্মাণকারী ঠিকাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও বিনা সুদে কৃষি ঋণ দেওয়া, আগামী মৌশুমে কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ, ইউরিয়া সারের উপর ভর্তুকি বৃদ্ধি ও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখাসহ বিভিন্ন দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান, শামছুজ্জামান তালুকদার শোয়েব সিদ্দিকী, চাকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু শাহিন গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক