বিএনপি দেশকে ভিক্ষুকের দেশ বানাতে চায়: স্থানীয় সরকারমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৬:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

জামালপুরে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘একটি দল দেশকে ভিক্ষুকের দেশ বানাতে চায়। আর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশকে ভিক্ষাদাতা দেশে পরিণত করতে চায়।’

রবিবার জামালপুরে বৈশাখী মেলা মাঠে জামালপুর কালচারাল ভিলেজসহ ২৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জাতীয় পার্টি নেতা এরশাদের প্রশংসা করে বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে এরশাদ বলিষ্ঠ ভূমিকা  না রাখলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেত। তিনি নির্বাচনে অংশগ্রহণ করায় দেশে তৃতীয় শক্তি আসার সুযোগ পায়নি।’

বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উল্লেখ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

এর আগে মন্ত্রী জামালপুর কালচারাল ভিলেজসহ ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম