ত্রিশালে এসএসসির ফল পায়নি ৪৬৫ পরীক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মে ২০১৭, ০২:২৯আপডেট : ০৮ মে ২০১৭, ০২:৪১

ত্রিশালে এসএসসির ফল পায়নি ৪৬৫ পরীক্ষার্থী বৃহস্পতিবার (৪ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের ৮টি বিদ্যালয়ের (ভোকেশনাল শাখা) ৪৬৫ জন পরীক্ষার্থী তাদের ফলাফল পায়নি। এর প্রতিবাদে রবিবার (৭ মে) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

ফলাফল না পাওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থী শফিউল ইসলাম জানায়, উপজেলার ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজ, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, নজরুল একাডেমি (ভোকেশনাল শাখা), নজরুল বালিকা উচচ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), বাগান ইসলামিয়া আলিম মাদরাসার (ভোকেশনাল শাখা) ৮টি প্রতিষ্ঠানের ৪৬৫ জন শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত বৃহস্পতিবার একযোগে ৮টি বোর্ডের ফলাফল প্রকাশিত হলেও তাদের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ফলাফল না পেয়েই তারা আজ মহাসড়ক অবরোধ করেছে।

পরে ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ও উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। 

কী কারণে ফলাফল আসেনি এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে না পারলেও ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, শুনেছি কারিগরি পরীক্ষা কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে পাঠানো হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, কেন ফলাফল আসেনি এ বিষয়টি কেন্দ্র সচিবের কাছে জানতে চাইলে কেন্দ্র সচিব তাকে জানান, আমি বোর্ডে যোগাযোগ করে আপনাদেরকে জানাবো।

গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, আমরা বাস্তব প্রশিক্ষণ কোডে যথা সময়ে ফলাফল পাঠালেও মূল ফলাফলের সঙ্গে সংযুক্ত হয়নি। বিষয়টি জানতে পেরে আমরা পরবর্তিতে আবারও জরিমানা দিয়ে জমা দিলেও ফলাফল আসেনি।

ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কারিগরি পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, কী কারণে ফলাফল আসেনি তা বুঝে উঠতে পারছি না। তবে মনে হয় যে মার্কশিট অনলাইনে পাঠানো হয়েছে তা হয়তোবা বোর্ড এখনও পায়নি, এ কারণেই হয়তোবা ফলাফল আসেনি।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন বলেন, কেন ফলাফল আসেনি এ বিষয়টি কারিগরি বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। খুব শিগগিরই ফলাফল না আসার কারণ জানা যাবে।

এদিকে ময়মনসিংহ বিভাগীয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক আব্দুল মোতালেব বাংলা ট্রিবিউনকে জানান, অনলাইনে ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে পাঠানো সময় কোড নম্বর ভুল করলে এ ধরনের ফলাফল বিপর্যয় হতে পারে। তবে এ বিষয়ে আবেদন করলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে এর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম