শেরপুরে অপহৃত ভারতীয় নাগরিক উদ্ধার

শেরপুর প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৪:১২আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:১৫

ভারতীয় নাগরিক দাজেদ সিয়ানলিয়া সুনামগঞ্জ এলাকা থেকে অপহৃত ভারতীয় নাগরিক দাজেদ সিয়ানলিয়াকে (১৭) উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সোমবার (১৫ মে) রাত ১০টায় ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। দাজেদ সিয়ানলিয়া ভারতের মেঘালয় রাজ্যের নংস্টইন জেলার রেজো ডেফাইমইতের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলম ও তার এক সহযোগী কয়েক দিন আগে বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জ এলাকা থেকে ভারতীয় নাগরিক দাজেদ সিয়ানলিয়াকে অপহরণ করে। পরে দাজেদের পরিবারের কাছে ৬০ লাখ রুপি মুক্তিপণ হিসেবে দাবি করা হয়। বিষয়টি মেঘালয় রাজ্যের খাসিয়া হিল ডিস্ট্রিক্টের পুলিশ সুপার শেরপুরের পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়।

পুলিশ সুপার রফিকুল হাসান গনি মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারী চক্রের সদস্য মো. আলমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। পরে সোমবার (১৫ মে) রাত ১০টায় পুলিশ সুপার রফিকুল হাসান গনির নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঝিনাইগাতীর আহম্মদনগর এলাকা থেকে দাজেদ সিয়ানলিয়াকে উদ্ধার ও অপহরণকারী আলমকে আটক করেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক