ত্রিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৯:২৭আপডেট : ২৪ মে ২০১৭, ০৯:২৯

বন্দুকযুদ্ধ ময়মনসিংহের ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আশরাফুল ইসলাম (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আহত পাঁচজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) মধ্যরাতে উপজেলার কাঠালী বাজারের পাশে বাঢ়াইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ত্রিশালের বাঘাইছড়ি গ্রামের শামসুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান,মঙ্গলবার মধ্যরাতে ত্রিশালের কাঠাল বাজারের পাশে বাঘাইছড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতি খবর জানতে পেরে গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায়। অভিযানকালে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ আশরাফুলসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশ। আহত আশরাফুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত আশরাফুলসহ আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান