বাবা ও ছেলের হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জুন ২০১৭, ১৭:২১আপডেট : ১৩ জুন ২০১৭, ১৭:২২

যাবজ্জীবন ময়মনসিংহ সদরের চরজেলখানা এলাকার হুরমুজ আলী ও তার ছেলে শফিকুল ইসলাম হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল আহাদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রফিক, আকবর ও সেলিম। এছাড়া আরও ৪ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ময়মনসিংহ আদালতের পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ২০০৩ সালের ১২ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা চরজেলখানা এলাকার হুরমুজ আলী (৪৭) ও তার ছেলে শফিকুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দিয়েছেন আদালত।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম