দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৩:১৯আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৩:১৯

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাহিত্যিক ফরহাদ মজহার অপহরণের বিষয়ে নিজেই বলেছেন, সরকারকে দেশে ও বিদেশে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই তাকে অপহরণ করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে। জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগে সদস্য সংগ্রহ অভিযান চলছে, কোনও জামাত-শিবির নেতাকর্মী যেন দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

ওভারব্রিজ উদ্ধোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন দেড় বছর সময়ে এই ওভারব্রিজের কাজ সম্পন্ন করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক