জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৬ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

জামালপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ১৪:৫৫আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৮:০০

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি (ছবি: ফোকাস বাংলা) একদিন স্থিতিশীল থাকার পর জামালপুরে বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, রবিবার ও সোমবার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে ছিল। মঙ্গলবার দুপুরে একই পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি (ছবি: ফোকাস বাংলা)

তিনি জানান, যমুনার পানি বৃদ্ধি আগামী দুই-তিনদিন অব্যাহত থাকতে পারে। যমুনার সঙ্গে একই হারে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানিও বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি (ছবি: ফোকাস বাংলা)

এদিকে বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও জামালপুর সদরের ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উচু বাঁধে। ডাইভারশনে পানি ওঠায় ব্যহত হচ্ছে মেলান্দহ-মাহমুদপুর সড়ক যোগাযোগ। বন্যার পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও খাবার পানির অভাব তীব্র হয়ে উঠছে। মিলছে না গো-খাদ্যও। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি (ছবি: ফোকাস বাংলা)

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল ও ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানিয়েছেন, অতিরিক্ত ত্রাণ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপরে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম