‘সব গণতান্ত্রিক দেশের সংসদেই বিচারপতিদের অপসারণ ক্ষমতা রয়েছে’

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১২:০৯আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১২:০৯

ষোড়শ সংশোধনী প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বিশ্বের সব উন্নত গণতান্ত্রিক দেশের সংসদে বিচারপতিদের অপসারণ ক্ষমতা রয়েছে। সেজন্য ১৯৭২ এর সংবিধানে যে ৯৬ অনুচ্ছেদ ছিল সরকার সেটি প্রতিস্থাপন করে ষোড়শ সংশোধনী করে। অথচ ১৯৭২ এর মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সেটি বাদ দিয়ে ১৯৭৭ এর সামরিক শাসনামলে করা সংশোধনী কেন বহাল রাখা হলো এটি বোধগম্য নয়।’

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জনগণের ওপর প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ এমন সবকিছু নিয়েই সংসদে কথা বলা যায়। ষোড়শ সংশোধনী বাতিলের পর সংসদে একটি বিতর্ক হয়েছে। এ বিষয়ে সংসদে কথা বলা যাবে না, বলে কিছু সুধীজন মন্তব্য করেছেন। যদিও সংসদে বিচারপতিদের কটাক্ষ করে কিছু বলা হয়নি।’

এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে রাস্তা পারাপারে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, চিফ জুডিশিয়াল আদালতে আইনজীবীদের বসার ব্যবস্থা, লাইব্রেরির আধুনিকায়ন, পাবলিক প্রসিকিউটরদের বেতন ও সম্মানী বৃদ্ধি, আইনজীবীদের জন্য নির্মাণাধীন ভবনের কাজ সমাপ্ত করণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

ময়মনসিংহের জেলা ও দায়রা জজ ড. আমির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, ৬৪ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়কারী বিকাশ কুমার সাহা, ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে খোদা নাজির প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম