বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ অব্যাহত থাকবে: ত্রাণমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৯:৪১আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪১

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী নিয়ে কেউ টালবাহানা বা দুর্নীতির আশ্রয় নিলে তাকে ক্ষমা করা হবে না। দেশের একটি মানুষও না খেয়ে এবং গৃহহীন থাকবে না।’ 

শুক্রবার (১৪ জুলাই) বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে।’

এ সময় ত্রাণমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

পরে মন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম