স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ২০:০৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:০৪

আইন-আদালত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেরপুরে স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ মামলায় এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে শেরপুরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাসুদ মিয়া (২২) শেরপুর শহরের চাপাতলি এলাকার আব্দুল মালেক ড্রাইভারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মাসুদ ২০১৬ সালের ২০ মার্চ অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শিশু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সদর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার চার মাস পর ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারী মাসুদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মাসুদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্টপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম