শেরপুরে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৮:০৯আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৮:০৯

শেরপুরে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় মনির হোসেন (২৬) নামে এক  ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট ) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় দেন। সেসেঙ্গে আদালত ভিকটিমকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন। মনির হোসেন নকলা উপজেলার মাউরা গ্রামের আমু মিয়ার ছেলে।

শিশু আদালতের রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, জেলার নকলা উপজেলার পাইশকা গ্রামের রাশিদুল ইসলামের ১০ বছর বয়সের মেয়ে শিশু পাশ্ববর্তী মাউরা গ্রামে তার নানীর বাড়িতে বেড়াতে যায়। ২০১৫ সালের ২৬ জুন বেলা ১১টার দিকে ওই মেয়ে শিশুকে বাড়িতে একা রেখে তার নানী মাঠ থেকে গরু আনতে যায়। এ সুযোগে মনির ভাঙা জানালা দিয়ে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা ও তার নানী ছুটে এলে ধর্ষক মনির জানালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই শিশুর বাবা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন ওই বছর ২১ সেপ্টেম্বর মনিরকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালতে ৮ জন সাক্ষির সাক্ষ্য শেষে বৃহস্পতিবার  বিচারক মনির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

/জেবি/  

আরও পড়তে পারেন: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৯৬ জন আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক