৮৮’র রেকর্ড ছাড়িয়ে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে

বিশ্বজিৎ দেব, জামালপুর
১৫ আগস্ট ২০১৭, ১৬:২২আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৭:১৫

৮৮’র রেকর্ড ছাড়িয়ে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে ১৯৮৮ সালের বন্যার রেকর্ড ছাড়িয়েছে যমুনার পানি। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এই পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ৮৮-এর বন্যায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপরে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


এদিকে নতুন করে বন্যায় প্লাবিত হয়েছে জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। মাদারগঞ্জের চাঁদপুর-নাংলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেড়শ মিটার ভেঙে এই উপজেলার ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলার ৭টি উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে ৫ হাজার হেক্টর রোপা আমন।
ইসলামপুর রেল স্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, বন্যার পানিতে রেললাইন ডুবে গিয়ে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে । সোমবার রাতে ঢাকা থেকে আগত দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনসহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রা বাতিল করা হয়েছে। ৮৮’র রেকর্ড ছাড়িয়ে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার ওপরে
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুর রাজ্জাক জানান, বন্যার পানি ঢুকে পড়ায় এ পর্যন্ত ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।
বন্যা কবলিত এলাকায় কাজ, বিশুদ্ধ পানি পানি ও গো-খাদ্যের সঙ্কট তীব্র হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। সবমিলিয়ে বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৪৮ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম