বন্যার স্রোত দেখতে গিয়ে সেলফি তোলার চেষ্টা, দুই স্কুলছাত্রসহ নিখোঁজ ৩

জামালপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ১৬:৩৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৩৫

জামালপুরে বন্যা (ছবি: ফোকাস বাংলা) জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ভেসে গিয়ে দুই স্কুল ছাত্রসহ তিনজন নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে  মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে এই ঘটনা ঘটে। পানির স্রোত দেখতে গিয়ে সেলফি তোলার সময় দুই স্কুলছাত্র ভেসে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে এক পথচারীও নিখোঁজ হন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, চার স্কুলশিক্ষার্থী ভালুকা গ্রামে বন্যার পানি দেখতে যায়। এসময় সেলফি তুলতে গিয়ে মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুলের ছাত্র সজিব ও  জিল্লুর রহমান পানির প্রবল তোড়ে ভেসে যায়। তাদের বাঁচাতে পথচারী লাল মিয়া পানিতে ঝাপিয়ে পড়েন। তিনিও পানির স্রোতে ভেসে যান। বুধবার বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকেই উদ্ধার করা যায়নি।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নদীতে তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছেন। তবে তাদের কোনও খোঁজ মেলেনি।

/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে: অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম