নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ১৫:৩৯আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৫:৪৮

শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের একদিন পর আল মামুন (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের দক্ষিণ -পূর্ব পাশের পরিত্যক্ত মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। সে ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মামুন। পরে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ওই স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। এছাড়া থানায়ও একটি সাধারণ ডায়েরি করেন ছেলের বাবা গোলাম
রাব্বানী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার লোকজন ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের দক্ষিণ পূর্ব কোণে মহারশী নদীপাড়ের একাশি বাগানের পাশে মামুনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে শেরপুরের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: মিরপুরে আরেকটি ইতিহাস

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান