শান্তি মিশনে নিহত জাকিরুলের স্ত্রীকে চাকরি দেওয়ার দাবি পরিবারের

নেত্রকোনা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৯

 জাকিরুলের মৃত্যুর খবরে পরিবারের বিলাপ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত সেনাবাহিনীর আর্টিলারি কোরের ল্যান্স করপোরাল জাকিরুল সরকারের গ্রামের বাড়ি নেত্রকোনার জারিয়া গ্রামে। সেখানে গিয়ে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু সংবাদে হতবাক পরিবারের সদস্যরা। বিলাপ করছেন জাকিরুলের মা-বাবা, স্ত্রী। দুই সন্তানকে নিয়ে স্ত্রী মার্জিয়া আক্তার তামান্না যেন অথৈ সাগরে পড়েছেন। কিভাবে সন্তানদের ভরণপোষণ আর লেখাপড়া করাবেন! তাই জাকিরুলের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

২০০১ সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর চলতি বছরের মে মাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে যান সেনাবাহিনীর আর্টিলারি কোরের ল্যান্স করপোরাল জাকিরুল সরকার। সেখানে দায়িত্ব পালনকালে বিদ্রোহী সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে রবিবার (২৪ সেপ্টেম্বর) নিহত হন বাংলাদেশের তিন সেনা সদস্য। আহত হয় আরও চারজন।

জাকিরুল সরকার ছেলের মৃত্যুর খবর শুনে শয্যাশায়ী বাবা সফির উদ্দিন সরকার। মা জোছনা বেগম পুত্র শোকে পাথর। তিনি বলেন, ‘আমার ছেলে বিদেশে শান্তি রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে। ছেলের জন্য আমি গর্বিত। আমি চাই সরকার আমার ছেলের এই আত্মত্যাগকে মূল্যায়ন করবে।’ তিনি জাকিরুলে দুই সন্তানের ভরণপোষণসহ তার স্ত্রীর চাকরির দাবি জানান।

নিহত জাকিরুলের স্ত্রী মার্জিয়া আক্তার তামান্না জানান, তিনি বিএ অধ্যয়নরত। তার বড় ছেলের বয়স মাত্র পাঁচ বছর। ছোট ছেলের বয়স তিন বছর। সন্তানদের লেখাপড়ার খরচ বহনের জন্য সরকারের কাছে একটি চাকরির অনুরোধ জানান মার্জিয়া।

আরও পড়ুন:

শ্রীমঙ্গলে রোহিঙ্গা শিশু উদ্ধার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের