ট্রান্সফরমার বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১১:৫৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১২:০০

বিদ্যুৎস্পৃষ্ট, ছবি সংগৃহীত শেরপুরের নকলা উপজেলায় ট্রান্সফরমার বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক জাহেদুল ইসলামের (২৬) মৃত্যু হয়েছে। তার বাড়ি নকলা শহরের কুর্শাবাদাগৈড় এলাকায়।  

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে  উপজেলার লাভা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আহত  হয়েছেন বিদ্যুৎ শ্রমিক রনি মিয়া ও মই সরবরাহকারী লালন মিয়া।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পিডিবি লাইনের ২০০ কেভি ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে জাহেদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ বিদ্যুতের তারে ঝুলে ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেন। এ ঘটনায়  রনি ও লালন গুরুতর আহত হন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন আব্দুল হালিম জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন   করেছেন।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী