শেরপুর সীমান্তে ফের বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১৮:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:২৭

শেরপুর সীমান্তে বন্য হাতির মৃতদেহ (ছবি: প্রতিনিধি) শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে আবারও একটি বন্যহাতির মৃতদেহ পাওয়া গেছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বন বিভাগের কর্মকর্তারা উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা হালচাটি গ্রাম থেকে হাতির এই মৃতদেহটি উদ্ধার করেন। প্রাথমিক অবস্থায় হাতিটির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর আগে বন বিভাগ গত ৬ ও ৮ অক্টোবর  শেরপুর সীমান্ত থেকে আরও দুটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বন-বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হালচাটি গ্রামের পাহাড়ি এলাকায় গরুর রাখালরা একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তারা ওই গ্রামে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতির মৃতদেহটি গর্ত করে পুঁতে ফেলা  হয়।

উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরেনারি সার্জন ডা. পলাশ কান্তি বলেন, ‘মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাদী (নারী) হাতি। হাতিটির পিঠের ডানপাশে প্রায় তিন ইঞ্চি গভীর পুরনো ক্ষত চিহ্ন দেখা গেছে।’ 

বিষয়টি নিশ্চিত করে রাংটিয়া রেঞ্জের বন কর্মকর্তা মো. আব্দুল আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাত পেয়ে বন্যহাতিটি মারা গেছে। বেশ কয়েকদিন আগে থেকেই এই মৃতদেহটি ওই পাহাড়ি এলাকায় পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে আজ হাতিটির খোঁজ মিলল।  এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা  হয়েছে।’

আরও পড়ুন- 

শেরপুর সীমান্তে বন্যহাতির মৃত্যু

শেরপুর সীমান্তে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম