শেরপুর সীমান্তে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৭, ১৮:১২আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৮:১৫

শেরপুর সীমান্তে মৃত বন্যহাতী

শেরপুরে দুই দিনের ব্যবধানে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (৮ অক্টোবর) সকালে জেলার শ্রীবরদীর সীমান্তবর্তী রানী শিমুল ইউনিয়নের নেপালের টিলা এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান। বিকেলে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই হাতির মৃতদেহটি গর্ত করে পুঁতে ফেলা হয়। এসময় ফরেনসিক পরীক্ষার জন্য মৃত হাতির হৃৎপিন্ড, ফুসফুস, পাকস্থলী ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।

শেরপুর সীমান্তে মৃত বন্যহাতী

উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরেনারি সার্জন ডা. মেহেদী হাসান জানান, মৃত হাতিটি একটি মাদী (নারী) হাতি। বয়স আনুমানিক ১০ থেকে ১৫ বছর। উচ্চতা ৭ ফুট ও লম্বায় ৯ ফুটের মতো হবে।

বনবিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম হাতির মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বন্যহাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেতের আমন ফসল রক্ষায় গ্রামবাসীর পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতিটি মারা গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা  হয়েছে ।

উল্লেখ্য গত শুক্রবার (৬ অক্টোবর) শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামে একটি পুরুষ হাতিসহ এক বছরে এ সীমান্তে ছয়টি বন্যহাতির মৃত্যু হয়েছে।

আরও পড়তে পারেন: ফুটবল খেলায় ফাউল নিয়ে মারামারি, প্রাণ গেল টিম ম্যানেজারের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের