সবাই মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবেই: রওশন

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৭, ১৫:২৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৩০

করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রওশন এরশাদ (ছবি: ময়মনসিংহ প্রতিনিধি) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘দেশের প্রতিটি সচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব আয়কর পরিশোধ করা। আয়কর পরিশোধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি জনগণও দেশের জন্য অবদান রাখতে পারেন। দলমত নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবেই।’

বুধবার (৮ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত করবাহাদুর ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জামালপুরের রেজাউল করিম হীরা এমপি, মুক্তাগাছার সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রওশন এরশাদ (ছবি: ময়মনসিংহ প্রতিনিধি)

জনগণকে আয়কর দেওয়ায় আগ্রহী করতে নানা ধরণের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিতে হবে বলেও কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন রওশন এরশাদ।

পরে ময়মনসিংহ জেলা কর বাহাদুর পরিবার আব্দুর রশিদ, সর্বোচ্চ করদাতা খন্দকার মাহবুবুল আলম, ফজলুল হক, মাহবুব রেজা করিম, শৈলেন্দ্র চন্দ্র দত্ত, আলাল আহমেদ, আবু রায়হান রুবেল ও মিসেস রুহিলা বেগমকে সন্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম